কাদের সিদ্দিকীকে গ্রেফতারের ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাদের সিদ্দিকীকে গ্রেফতার করার দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও এরূপ দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কাদের সিদ্দিকীকে গ্রেফতার করা হলে তা মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো।

এ বিষয়ে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় তা মূলত গত ১৬ নভেম্বর প্রচার করা হয়েছে। সেসময় কাদের সিদ্দিকীর উপস্থিতির বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৬ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের দ্বিতীয় পর্বের আলোচনায় কাদের সিদ্দিকী অংশ নেন ও কথা বলেন। এর আগে গত ১৪ নভেম্বর দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মা–বাবার কবর জিয়ারত করে এক সমাবেশে অংশ নেন কাদের সিদ্দিকী।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের সময়কালে কাদের সিদ্দিকী নানা জায়গায় সশরীরে উপস্থিত হয়ে স্বাভাবিকভাবেই নানা কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।

সুতরাং, কাদের সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: