চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ব্রাজিল। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।’ বিশ্বকাপ থেকে বিদায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেছেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’ এরই প্রেক্ষিতে ব্রাজিলের সাবেক ফুটবলার কাকা ভিডিও বার্তায় নেইমারকে ফিরে আসতে বলেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এ সংক্রান্ত টিকটকের একটি ভিডিও দেখা হয়েছে প্রায় দুই লক্ষাধিক বার। দেখুন এখানে।
একই দাবির ইউটিউবে থাকা একটি ভিডিও দেখা হয়েছে প্রায় ৫৪ হাজার বার। দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ে যাওয়ার পরের সময়ের নয়৷ প্রকৃতপক্ষে, বিশ্বকাপ শুরুর আগে গত ১১ জুনের এই ভিডিওতে কাকা মূলত বিশ্বকাপ উপলক্ষে একটি চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেন।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ব্রাজিল কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে কাকার এমন মন্তব্য সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।পরবর্তীতে অনুসন্ধানে youversionpt নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ১১ জুন প্রচারিত কাকার বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর কাকার বক্তব্যের মিল রয়েছে। ভিডিওতে কাকার অফিশিয়াল ইন্সটাগ্রাম প্রোফাইলকেও ট্যাগ করা আছে।

ভিডিওটির ক্যাপশন সূত্রে জানা যায়, বিশ্বকাপ ঘিরে একটি চ্যালেঞ্জ নিয়ে কাকা ভিডিওতে আলাপ করেছিলেন। সেখানে নেইমার প্রসঙ্গই ছিল না।
অর্থাৎ, ভিডিওটি বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ে যাওয়ার পরের নয়৷
সুতরাং, কাকার পুরোনো ভিডিওকে নেইমারের বিদায়-প্রতিক্রিয়া দাবি করে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- youversionpt: Instagram Post


