‘দীনেশ ত্রিবেদীর কাছে ভারতকে গালি দেওয়া জামায়াত নেতার স্ত্রীর ভিসার আবেদন’ দাবিতে কালের কণ্ঠ কোনো ছবি বা সংবাদ প্রকাশ করেনি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী ও কয়েকজন পুরুষের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে মেডিক্যাল ভিসার আবেদন ভারতকে গালি দেওয়া জামায়াত নেতার স্ত্রীর।

এক্ষেত্রে সূত্র হিসেবে মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’ দাবি করা হয়েছে।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, একই দাবিতে ভারতীয় সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : কলকাতা ২৪×৭

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে প্রদর্শিত নারী জামায়াত নেতার স্ত্রী এরূপ কোনো দাবিতে কালের কণ্ঠ কোনো সংবাদ প্রকাশ করেনি এবং এরূপ দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত এক্স পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সূত্র হিসেবে ‘কালের কণ্ঠ’ এর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। কালের কণ্ঠের ফেসবুক পেজে ভারতের ভিসা চালুর বিষয়ে প্রচারিত সংবাদেও আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, অনুসন্ধানে আরো কিছু গণমাধ্যমেও আলোচিত নারীর ভিডিও পাওয়া যায়। তাতে বলা হয়, চিকিৎসার জন্য ভিসা পাচ্ছেন না বলে ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন এ নারী৷ তবে এসব প্রতিবেদনে তার কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।

সুতরাং, দীনেশ ত্রিবেদীর কাছে জামায়াত নেতার স্ত্রীর ভিসার আবেদনের ছবি দাবিতে কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: