সম্প্রতি, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাচের নয়। প্রকৃতপক্ষে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের নাচের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘MD Robel Hossain’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৩ ফেব্রুয়ারি প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিজয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বাড়িতে বিজয় উল্লাসের দৃশ্য এটি।
এছাড়া, একই দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি আরেকটি পোস্ট পাওয়া যায়।
পাশাপাশি, আলোচিত ভিডিওতে যাকে ধর্মমন্ত্রী দাবি করা হচ্ছে, তার চেহারার সঙ্গে ধর্মমন্ত্রীর দাঁড়ি-গোঁফ ও মুখাবয়বের অমিল রয়েছে।

অর্থাৎ, এতে প্রতীয়মান হওয়া যায়; ভিডিওতে থাকা ব্যক্তিটি ধর্মমন্ত্রী নন।
সুতরাং, ভিন্ন ব্যক্তির নামের ভিডিওকে সম্প্রতি ধর্মমন্ত্রীর নাচের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- MD Robel Hossain- Facebook Post
- Jacob Milton- Facebook Post
- Kazi Shah Mofazzal Houssain Kaikobad- Facebook Page
- Rumor Scanner’s Own Analysis


