‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ হচ্ছে না

সম্প্রতি ‘তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন বাংলা ভিশন

অন্যান্য অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন দেখুন বরিশাল২৪, প্রবাসীর দিগন্ত

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ আগামী তিন মাসের জন্য বন্ধ হচ্ছে না বরং টকশোটি নিয়ে ২০২১ সালের জুন-জুলাই মাসের একটি পুরানো ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

দাবিটির সত্যতা অনুসন্ধানে দেখা যায়, মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম বাংলাদেশ ভিশন এর ওয়েবসাইটে উক্ত দাবিতে সংবাদ প্রচারের প্রেক্ষিতে ২৮ মে দাবিটিকে মিথ্যা উল্লেখ ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোটির উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দীন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। ঐ পোস্টে তিন জানান,

‘আমার বন্ধুদের কেউ কেউ আমার কাছে জানতে চাইছেন, তিন মাসের জন্য আমাদের শো বন্ধ থাকবে এমন ঘোষণা দেওয়া হয়েছে কিনা।’

আমি অবাক হলাম, এবছর এত বড় ব্রেক নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে? কোথা থেকে এলো এই ঘোষণা? নিউজ পড়ে বুঝলাম, আমাদের ২০২১ সালের জুন-জুলাই মাসের ঘোষণাকে এবছরের ঘোষণা মনে করেছেন সংবাদদাতা। একটু আনন্দ নিয়ে বলি ওইসময় আমাদের সঙ্গে চার লাখ ১১ হাজার দর্শক ছিলেন আজ আছেন আট লাখ ৬৫ হাজারের বেশি।’

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, ‘তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা‘ সংবাদটি প্রকাশকারী গণমাধ্যম বাংলা ভিশনও তাদের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়। পাশাপাশি পূর্বের সংবাদটির জন্যের দুঃখ প্রকাশ করে গণমাধ্যমটি ‘বন্ধ হচ্ছে না ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো‘ শীর্ষক নতুন আরেকটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনটিতে গণমাধ্যমটি জানায়, ‘জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের জনপ্রিয় টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ তিন মাসের জন্য বন্ধ হচ্ছে এমন সংবাদ প্রকাশ করা হয় বাংলাভিশন ডিজিটাল প্লাটফর্মে। কিন্তু আসলে শো’টি একদিনের জন্যও বন্ধ হচ্ছে না। পুরোনো ভিডিও থেকে তথ্য নেয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

উল্লেখ্য, ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোটির উপস্থাপক খালেদ মুহিউদ্দীন ২০২১ সালের ৩ জুলাই ইউটিউবে একটি শর্ট ভিডিওতে জানান, টকশোটির জন্য ঐ বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত তারা বিরতি নিচ্ছেন।

মূলত, ২০২১ সালের ৩ জুলাই ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোটির উপস্থাপক খালেদ মুহিউদ্দীন একটি ইউটিউব শর্ট ভিডিওতে ঐ বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বিরতিতে যাওয়ার ঘোষণা দেন। সম্প্রতি ২০২১ সালের ঐ ভিডিওয়ের ভিত্তিতেই বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশন আগামী তিন মাসের জন্য খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশো বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে প্রতিবেদন প্রকাশ করে। বাংলাভিশনের এই সংবাদের প্রেক্ষিতে টকশোটির উপস্থাপক খালেদ মুহিউদ্দীন নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে টকশোটি বন্ধ হচ্ছে না বলে নিশ্চিত করেন।

সুতরাং, আগামী তিন মাসের জন্য খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশো বন্ধ ঘোষণার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: