সম্প্রতি,‘মৃত্যু পথযাত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিকের জানমালের উন্নয়নে-আওয়ামী লীগের চেয়ে ভালো দল এবং শেখ হাসিনার থেকে ভালো শাসক আর নেই।’ শীর্ষক মন্তব্যটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করেছেন দাবিতে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে। ভিডিওগুলো অন্তত এক লক্ষ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আ.লীগের চেয়ে ভালো দল এবং শেখ হাসিনার চেয়ে শাসক আর নেই শীর্ষক কোনো মন্তব্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করেননি এবং যমুনা টিভিও এসংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে খালেদা জিয়ার ছবির পাশাপাশি যমুনা টিভি লোগো রয়েছে।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ২৪ নভেম্বর রাত ৯টা ৪৭ মিনিটে এবং ২৫ নভেম্বর দুপুর ১টা ১২ মিনিটে প্রকাশিত দুইটি পৃথক ফটোকার্ড পাওয়া যায়। উক্ত ফটোকার্ডগুলোতে থাকা খালেদা জিয়ার ছবি ও ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটিতে থাকা খালেদা জিয়ার ছবি ও ডিজাইনের মিল রয়েছে।

উক্ত ফটোকার্ডগুলোর কোনো একটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, অন্যকোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও খালেদা জিয়া আলোচিত মন্তব্যটি করেছেন এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, খালেদা জিয়া ‘মৃত্যু পথযাত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিকের জানমালের উন্নয়নে-আওয়ামী লীগের চেয়ে ভালো দল এবং শেখ হাসিনার থেকে ভালো শাসক আর নেই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Television- Facebook Page
- Jamuna Television- Website
- Jamuna Television- YouTube Channel
- Jamuna Television- Facebook Post (1. 2)


