জামায়াতকে ‘ক্ষমতালোভী ও ভণ্ড’ বলে মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান 

সম্প্রতি, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জামাতকে উদ্ধৃত করে ‘জামাত কোনো ইসলামী দল না, এরা ক্ষমতালোভী এরা ভন্ড’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি ড. খলিলুর রহমান করেননি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে খলিলুর রহমানের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ মার্চ আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির বায়োতে ‘Entertainment only! Satirical take on trending news. Don’t take it seriously. শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক লেখা দেখা যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায় (, ,)। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ড. খলিলুর রহমান ‘জামাত কোনো ইসলামী দল না, এরা ক্ষমতালোভী এরা ভন্ড’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: