আজ ২৮ জুন ‘বিএনপির নেতাকে টোল না দেওয়ায় নির্মম নির্যাতনের শিকার প্রাইভেট কার চালক’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এটি খুলনায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Khulna Media news – খুলনা মিডিয়া নিউজ’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ জুন প্রকাশিত একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, খুলনার ময়লাপোতা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের দৃশ্য এটি।

একই দিনে ‘Khulna news / খুলনা নিউজ’ নামের আরেকটি ফেসবুক পেজেও একই তথ্য উল্লেখ করে ঘটনাটির দীর্ঘ সংস্করণের একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ঘটনাস্থলে একাধিক ব্যক্তি সংঘর্ষে জড়ান। এ সময় সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তির ওপরও হামলার অভিযোগ করতে শোনা যায়।
সুতরাং, খুলনায় জমিসংক্রান্ত বিরোধের সংঘর্ষের ভিডিওকে প্রাইভেট কার চালকের ওপর বিএনপি নেতার নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Khulna Media news – খুলনা মিডিয়া নিউজ – Facebook Post
- Khulna news / খুলনা নিউজ – Facebook Post


