কোয়েল মল্লিকের নামে শেখ হাসিনাকে জড়িয়ে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি, টলিউড তারকা এবং ভারতের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিককে উদ্ধৃত করে ‘শেখ হাসিনা দিদি বাংলাদেশ ফিরলে” তবেই বাংলাদেশ যাবো বেড়াতে।’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে বেড়াতে আসা প্রসঙ্গে শেখ হাসিনাকে জড়িয়ে কোয়েল মল্লিক আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে উক্ত ভুয়া বক্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে এ ঘটনায় তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘ম্যাশ নিউজ’ লিখা লক্ষ্য করা যায়। এটির ভিত্তিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Mash News 02’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে, উক্ত পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।

‘Mash News 02’ পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটিয়ে নিয়মিতভাবে তথ্যসূত্র উল্লেখ ব্যতীত ফটোকার্ড পোস্ট করা হয়ে থাকে।

এছাড়া, কোয়েল মল্লিকের ফেসবুক পেজএক্স অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, কোয়েল মল্লিক ‘শেখ হাসিনা দিদি বাংলাদেশ ফিরলে” তবেই বাংলাদেশ যাবো বেড়াতে।’ বলেছেন দাবিতে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: