‘কলকাতা থেকে সেনাপ্রধানকে চিঠি’ দাবিতে আরটিভি-বাংলানিউজ২৪-এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জুলাইয়ের কোনো অপরাধী যেন পালাতে না পারে: কলকাতা থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে চিঠি’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম আরটিভি ও বাংলানিউজ২৪-এর ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

আরটিভির নামে টিকটকে প্রচারিত ফটোকার্ড দেখুন: এখানে

বাংলানিউজ২৪-এর নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন : এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে আরটিভি বা বাংলানিউজ২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যম দুইটির ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে তা প্রচার করা হয়েছে।

মূলধারার গণমাধ্যম আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে গণমাধ্যমটির লোগো ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২৫ মে, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আরটিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আরটিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

একই শিরোনামে বাংলানিউজ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে গণমাধ্যমটির লোগো ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২৪ মে, ২০২৬ উল্লেখ রয়েছে।

তবে, ওই তারিখে গণমাধ্যমটির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে বাংলানিউজ২৪-এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, বাংলানিউজ২৪ এর ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও, অন্য কোনো গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্তসূত্র থেকে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, “জুলাইয়ের কোনো অপরাধী যেন পালাতে না পারে: কলকাতা থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে চিঠি” শিরোনামে আরটিভি ও বাংলানিউজ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: