জুলাই পরবর্তী আ.লীগসহ যাদের ওপর মব হয়েছে, তাদের পরিবার মামলা করতে পারবে শীর্ষক মন্তব্য করেননি আইনমন্ত্রী 

সম্প্রতি আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান “জুলাই পরবর্তী আ.লীগসহ যাদের উপর মব হয়েছে, তাদের পরিবার চাইলে মামলা করতে পারবে” শীর্ষক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে, যাতে এখন পর্যন্ত প্রায় ৬ হাজারের বেশি রিয়েকশন পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মোঃ আসাদুজ্জামানের আলোচিত মন্তব্যটি করার সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে গণমাধ্যমে গত কয়েকদিনে আইনমন্ত্রীর বক্তব্যের সংবাদ পর্যালোচনা করে এবং মোঃ আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইলে আলোচিত দাবি সংবলিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।

শপথ নেওয়ার পরপর জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারকে টেলিফোনে সাক্ষাৎকার দেন মোঃ আসাদুজ্জামান। পরদিন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় বক্তব্য দেন তিনি। এ সংক্রান্ত সংবাদগুলোতে আলোচিত দাবির কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান ‘জুলাই পরবর্তী আ.লীগসহ যাদের উপর মব হয়েছে, তাদের পরিবার চাইলে মামলা করতে পারবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: