বাংলাদেশের আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের নয়, সংঘর্ষের ভিডিওটি পাকিস্তানের

সম্প্রতি বাংলাদেশের কোনো আদালত ভবনে আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই ভিডিও ব্যবহার করে এটি আদালতে বিএনপির আইনজীবীদের হাতাহাতির দৃশ্য দাবিতেও প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশের কোনো আলাদতে ঘটেনি এবং এতে বিএনপিপন্থী কোনো আইনজীবীর সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, পাকিস্তানের লাহোর হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের গণমাধ্যম Dawn এর ইউটিউব চ্যানেলে গত ০২ মার্চ ‘SHOCKING VIOLENCE: Lawyers Clash, Female Lawyer Assaulted in Lahore High Court Bar Election!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

ভিডিওর ক্যাপশনে থাকা তথ্য বলছে, আলোচিত ভিডিওটি ঘটনাটি পাকিস্তানের লাহোর হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার।

পরবর্তীতে, পাকিস্তানের অন্যান্য গণমাধ্যমে (, ) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

উল্লেখিত এসব প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করা তীব্র উত্তেজনার মধ্যে হাইকোর্ট প্রাঙ্গণে একজন পুরুষ ও একজন নারী আইনজীবীর মধ্যে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুজন পুরুষ আইনজীবীকেও পৃথকভাবে শারীরিক লড়াইয়ে লিপ্ত হতে দেখা যায়।

সুতরাং, বাংলাদেশের আদালত প্রাঙ্গণে আইনজীবীদের দুটি পক্ষের সংঘর্ষের দৃশ্য দাবিতে পাকিস্তানের লাহোর হাইকোর্টে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: