সংসদ নির্বাচন-গণভোট: লাইভ আপডেট ০৯ ফেব্রুয়ারি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নির্বাচন কেন্দ্রিক নানা অপতথ্য। এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে তুলে ধরতে রিউমর স্ক্যানারের এই লাইভ আপডেট।

কুইক লিংকনির্বাচন বিষয়ক সকল ফ্যাক্টচেকগণভোট বিষয়ক সকল ফ্যাক্টচেক


যাচাই ৭ : রাত ৯ টা ১১ মিনিট

দাবি: ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের ঘটনায় সিইসিকে ধন্যবাদ বিএনপির। বিএনপি নেতা হাফিজ উদ্দিনের ছবি ব্যবহার করে ইত্তেফাকের ডিজাইনের আদলে তৈরি থাম্বনেইল সংবলিত একটি পোস্ট প্রচার হচ্ছে ফেসবুকে। 


ফ্যাক্ট: দাবিটি মিথ্যা৷ ১ নভেম্বর ২০২৫ এ ইত্তেফাক এর ভিন্ন একটি ভিডিওর থাম্বনেইলের শিরোনাম বদলে দিয়ে দাবিটি প্রচার করা হয়েছে।


যাচাই ৬ : বিকাল ৪ টা ১০ মিনিট

দাবি: নাহিদের ডোমিনিকার নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে রিট দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাপা প্রার্থী শামীম আহমেদ।আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নেন।একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর এসেছে।

ফ্যাক্ট: রিউমর স্ক্যানার গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেকে জানায়, নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডোমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে। অর্থাৎ, ভুয়া তথ্যের ওপর নির্ভর করে আদালতে রিট হয়ে গেছে৷এ সংক্রান্ত ফ্যাক্টচেক লিংক এখানে


যাচাই ৫ : দুপুর ০৩ টা ১৫ মিনিট

দাবি: সাতক্ষীরা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন গতকাল এক সমাবেশে দাবি করেছেন, জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে আছে যার মধ্যে সাতক্ষীরা–৩ আসনও অন্তর্ভুক্ত। তার ফেসবুক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্ট: জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো জরিপ করেনি। গত মাসেও জাতিসংঘের বরাতে এমন দাবি প্রচার হয়েছিল। সে সময়ের ফ্যাক্টচেক দেখুন এখানে


যাচাই ৪ : দুপুর ১ টা ৫৩ মিনিট

দাবি: আজ নির্বাচন কমিশন (ইসি) ভবনে আগুন লেগেছে। (ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টে পাঁচ শতাধিক রিয়্যাক্ট এসেছে)

ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। আজ নির্বাচন কমিশন ভবনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটি ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের নিচতলায় সংঘটিত একটি পুরোনো অগ্নিকাণ্ডের ঘটনার।


যাচাই ৩ : দুপুর ১২ টা ৫৫ মিনিট

দাবি: কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা মারা গেছেন। (ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টে প্রায় ১৪০০ রিয়েক্ট এসেছে)

ফ্যাক্ট: দাবিটি মিথ্যা৷ কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) আব্দুল গফুর রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, মৃত্যুর তথ্য ভুয়া। তিনি বর্তমানে বাসায় আছেন।


যাচাই ২ : সকাল ১১ টা ৫৮ মিনিট

দাবি: ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী। ভোটকেন্দ্রে কেউ যাবেন না। (টিকটকে এ সংক্রান্ত একটি পোস্ট দেখা হয়েছে প্রায় ৪৬ হাজার বার)

ফ্যাক্ট: এটি মূলত আরটিভির সম্পাদিত একটি ফটোকার্ড। মূল ফটোকার্ডে ‘ভোটকেন্দ্রে কেউ যাবেন না’ এমন বাক্য ছিল না। সেনাবাহিনীও এমন কোনো বার্তা দেয়নি।


যাচাই ১ : সকাল ১১ টা ১৫ মিনিট

দাবি: শরিয়া আইনকে না বলায় জামাতের দাঁড়িপাল্লায় ভোট দিতে নিষেধ করলেন। (ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ছবি ব্যবহার করে প্রচারিত এই দাবি টিকটকের এক পোস্টেরমাধ্যমে দেখা হয়েছে প্রায় ৫৮ হাজার বার।)

ফ্যাক্ট: আরটিভির ফটোকার্ডগুলোতে সাধারণত কিউআর কোড দেওয়া থাকে। কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট সংবাদের ওয়েবসাইট লিংক পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডেও একটি কিউআর কোড রয়েছে। কোডটি স্ক্যান করলে ভিন্ন একটি সংবাদের লিংক এবং সংবাদ সূত্রে আরটিভির ফেসবুকে পেজে একই সংবাদের একটি ফটোকার্ড পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। এই ফটোকার্ডটিই সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি বানানো হয়েছে৷


Share: