সম্প্রতি, “আগামী কাল থেকে ১৪ দিনের কঠোর লকডাউন সকল কারখানা বন্ধ তাহলে তো বাঙালি না খেয়ে মরবে” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬ লাখ ৯৭ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত লকডাউনের ঘোষণা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয় এবং দেশে ১৪ দিনের লকডাউন ঘোষণার মতো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২১ সালে করোনার প্রাদুর্ভাবে দেশে লকডাউন ঘোষণার সংবাদ প্রতিবেদনকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২২ জুলাই ‘পোষাক-কারখানা, সরকারি-বেসরকারি অফিস বন্ধ ।। Lockdown’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এছাড়া, জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে বাংলার ওয়েবসাইটে ২০২১ সালের ২২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সেসময়ে লকডাউন ঘোষণার বিষয়ে জানা যায়।
অর্থাৎ, লকডাউনের ঘোষণা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২১ সালে করোনার প্রাদুর্ভাবে ১৪ দিনের লকডাউন ঘোষণা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


