যুক্তরাজ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমাম আব্দুল হালিম খান বাংলাদেশি নন, ভারতীয় নাগরিক

সম্প্রতি যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার একটি মসজিদের সাবেক ইমাম আব্দুল হালিম খান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম খানকে বাংলাদেশি বলে দাবি করে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখুন– ঢাকা ট্রিবিউন (ওয়েবসাইট, ফেসবুক), আজকের পত্রিকা, ডেলটা লেন্স, ভোরের আকাশ, বাহান্ন নিউজ, নওরোজ, ভয়েস বাংলা।
এছাড়া, ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লন্ডনে যৌন নিপীড়নের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইমাম আব্দুল হালিম খান বাংলাদেশী কিংবা বাংলাদেশি নন বরং, তিনি ভারতীয় নাগরিক।
অনুসন্ধান ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের ওয়েবসাইটে গত ১৪ মে “The rapist imam who exploited a religious ‘curse’ to build a wall of silence” শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হয়, দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম খান ১৯৯০-এর শকের শুরুর দিকে ভারত থেকে ব্রিটেনে আসেন এবং ১৯৯৬ সালে একটি মসজিদে নিয়োগ লাভ করেন। ভারতে জন্মগ্রহণ করলেও তিনি মূলত টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি সম্প্রদায়ের মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করতেন। ওই এলাকায় বাংলাদেশি সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে ১৯৬০-এর দশক থেকে।
একই দিনে লন্ডনভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে “London Imam who claimed he had supernatural powers jailed for life for raping woman and girls as young as 12” শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে আব্দুল হালিম খানকে ভারতীয় নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, আব্দুল হালিম খানকে ভারতীয় নাগরিক বলে সংবাদ প্রকাশ করেছে আরও বেশকিছু ব্রিটিশ ও ভারতীয় গণমাধ্যমও। দেখুন– দ্য ইনডিপেনডেন্ট, এলবিসি, ইন্ডিয়া টুডে, গুজরাট সমাচার।
অর্থাৎ, দণ্ডপ্রাপ্ত সাবেক ইমাম আব্দুল হালিম খান লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন। তবে তিনি ভারতীয় নাগরিক।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ব্রিটিশ কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে আব্দুল হালিম খান বাংলাদেশের নাগরিক হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, যুক্তরাজ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক ইমাম আব্দুল হালিম খানকে বাংলাদেশি দাবি করা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Telegraph- The rapist imam who exploited a religious ‘curse’ to build a wall of silence
- The Standard- London Imam who claimed he had supernatural powers jailed for life for raping woman and girls as young as 12
- The Independent- Imam jailed for life after raping and sexually assaulting women and girls
- LBC- Imam who raped women and girls telling them he had supernatural powers jailed for life
- India Today- Indian imam lures, rapes 7 girls, women in UK with djinn claims, gets life in jail
- Gujrat Samachar- Indian-origin imam jailed for life in UK for sexually assaulting women, minors, after claiming powers like ‘Djinn’

