‘নাহিদ সারজিসরা আমার মেয়ের লাশ নিয়ে ব্যবসা করলে তাদের কাউকে আমি ক্ষমা করবো না’ বলে মন্তব্য করেননি লোপা কায়সার

সম্প্রতি, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মাতা লোপা কায়সার ‘আমরা কেউ জুলাই যোদ্ধা না। নাহিদ সারজিসরা আমার মেয়ের লাশ নিয়ে ব্যবসা করলে তাদের কাউকে আমি ক্ষমা করবো না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাই)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লোপা কায়সার ‘আমরা জুলাইযোদ্ধা নই’ বলে মন্তব্য করলেও নাহিদ সারজিসরা আমার মেয়ের লাশ নিয়ে ব্যবসা করলে তাদের কাউকে আমি ক্ষমা করবো না।’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
তবে, গত ১৭ মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লোপা কায়সার বলেছেন, ‘আমরা কোনো দিন গণভবনে যাইনি। আমি বা ওর বাবা কেউ গণভবনে যাইনি। আমরা জুলাইযোদ্ধা নই, আমরা মানবযোদ্ধা। আমরা চুরি করিনি।’
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘নিউজ টাইম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘নিউজ টাইম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘আমরা বিশ্বাস করি সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বাংলাদেশে ভাত নাই। প্রতিদিন, প্রতিক্ষণ- আমরা খবর বানাই, শুধু আপনার জন্য স্যাটায়ার/প্যারোডি’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
অর্থাৎ, লোপা কায়সার ‘আমরা জুলাইযোদ্ধা নই’ বলে মন্তব্য করেছেন। তবে, ‘নাহিদ সারজিসরা আমার মেয়ের লাশ নিয়ে ব্যবসা করলে তাদের কাউকে আমি ক্ষমা করবো না।’ শীর্ষক মন্তব্য করেননি।
সুতরাং, ‘নাহিদ সারজিসরা আমার মেয়ের লাশ নিয়ে ব্যবসা করলে তাদের কাউকে আমি ক্ষমা করবো না।’ শিরোনামে লোপা কায়সারকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis
- News Time TV – Facebook post

