জামায়াতে ইসলামীকে জড়িয়ে মাহফুজ আনামের মন্তব্য দাবিতে এখন টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম “যামায়াত ৭১ যে ভুমিকা রেখেছিল মা বোনদের ইজ্জত নষ্ট করেছে এরা দেশের শত্রু জনগনের শত্রু এরা হল মোনাফেক খমতায় গেলে তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবে,” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে টেলিভিশন চ্যানেল এখন টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীকে জড়িয়ে মাহফুজ আনাম এমন কোনো মন্তব্য করেননি এবং এখন টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এখন টিভির ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবির সমর্থনে মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। ফটোকার্ডে এখন টিভির লোগো ব্যবহার করা হলেও গণমাধ্যমটির প্ল্যাটফর্মে (ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব) এমন কোনো ফটোকার্ডের অস্তিত্ব নেই। বরং, ফটোকার্ডটির ডিজাইন এখন টিভির প্রচলিত ফটোকার্ড ডিজাইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া, মাহফুজ আনাম এ ধরনের মন্তব্য করে থাকলে তা জাতীয় পর্যায়ের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল। পাশাপাশি, মাহফুজ আনামের সাম্প্রতিক বক্তব্য কিংবা কোনো সাক্ষাৎকারেও তার উক্ত মন্তব্য করার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াতকে নিয়ে মাহফুজ আনামের মন্তব্য দাবিতে এখন টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: