সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামীলীগ যেমন থাকতে পারে নাই, একই ভুল করার চেষ্টা করলে বিএনপিও থাকতে পারবে না।’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেননি ডা. মাহমুদা মিতু। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ডা. মাহমুদা মিতুর নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ডা. মাহমুদা মিতু এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার হতো।
পরবর্তীতে ডা. মাহমুদা মিতুর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে গত ২৪ জুনে এ বিষয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে তিনি নিশ্চিত করেন যে আলোচিত দাবিটি ভুয়া।
সুতরাং, ‘জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামীলীগ যেমন থাকতে পারে নাই, একই ভুল করার চেষ্টা করলে বিএনপিও থাকতে পারবে না’ শীর্ষক মন্তব্য ডা. মাহমুদা মিতু করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- ডা. মাহমুদা মিতু – Facebook Post
- Rumor Scanner’s analysis


