তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে ইলিয়াস হোসেন ও মাহমুদুর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমানকে উদ্ধৃত করে ‘তারেক রহমানের মতো চাদাবাজ দূর্নীতিবাজ কে সর্বোচ্চ নিরাপত্তা না,, দিয়ে দেশের শ্রেষ্ঠ সূর্য সন্তান হাসনাত সারজিস সহ সকল জুলাই যোদ্ধা দের কে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া সম্পর্কে কোনো মন্তব্য করেননি মাহমুদুর রহমান ও ইলিয়াস হোসেন। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। মাহমুদুর রহমান ও ইলিয়াস হোসেনের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
পাশাপাশি, মাহমুদুর রহমানের সম্পাদনা করা পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ এর ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলেও এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া সম্পর্কে ইলিয়াস হোসেন ও মাহমুদুর রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Elias Hossain – Youtube Channel
- Daily Amar Desh – Website
- Rumor Scanner’s analysis

