হাদিকে জড়িয়ে নির্বাচন প্রসঙ্গে মাহমুদুর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার 

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে, দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমানকে উদ্ধৃত করে ‘যে নির্বাচনে ওসমান হাদি নাই, সেই নির্বাচন দিয়ে আমরা কি করবো? হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন-নির্বাচন খেলা চলতে পারে না।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

লিংকড ইনে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদি ছাড়া নির্বাচন চলতে পারে না বলে কোনো মন্তব্য করেননি মাহমুদুর রহমান। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মাহমুদুর রহমানের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলো ঢালাওভাবে সংবাদ প্রচার করা কথা।

বরং, দৈনিক আমার দেশের ফেসবুক পেজে ২১ ডিসেম্বর প্রচারিত একটি পোস্টে উক্ত ফটোকার্ডটিকে ফেইক বলে জানানো হয়। উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে ফেইক কার্ড তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, পাঠকদের সতর্ক থাকার অনুরোধ।

সুতরাং, ওসমান হাদিকে ছাড়া নির্বাচন চলতে পারে না বলে মাহমুদুর রহমান মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: