সম্প্রতি, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা-১৩ আসনের এমপি হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লামা মামুনুল হক’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৪৩ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনের এমপি হিসেবে নিযুক্ত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। মামুনুল হকের ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মামুনুল হকের মতো পরিচিত ব্যক্তির ঢাকা-১৩ আসনের এমপি হিসেবে নিযুক্ত হলে তা দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। তবে দেশের কোনো গণমাধ্যমেই এ বিষয়ে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
সুতরাং, তারেক রহমানের নির্দেশে মামুনুল হক ঢাকা-১৩ আসনের এমপি হিসেবে নিযুক্ত হওয়ার দাবিটি ভুয়া।
তথ্যসূত্র
- Mamunul Haque – Facebook Account
- Rumor Scanner’s analysis


