চুরির অভিযোগে ভারতে অবৈধ বাংলাদেশি গ্রেফতার দাবিতে ভারতীয় নাগরিকের ভিডিও প্রচার

সম্প্রতি, এক্সে (সাবেক টুইটার) ভারতীয় অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ভারতের মুম্বাইয়ে অবৈধভাবে অবস্থানকারী শেখ নাজারুল নামক একজন বাংলাদেশী সেখানে ম্যানহোলের ঢাকনা চুরি করে এবং এজন্য তাকে গ্রেফতার করা হয়।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, চুরির দায়ে অভিযুক্ত আমারজিত কামাতি নামক একজন ভারতীয় নাগরিকের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত, আলোচিত ভিডিওর ঘটনাটি ২০২৫ সালে ভারতের মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরি এলাকার আরাম নগরে ঘটেছে। এই ঘটনায় ২০২৫ সালের ২৮ আগস্ট মুম্বাইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে একটি First Information Report (FIR) দায়ের করা হয়। এটি দায়ের করেছিলেন বিএমসি ইঞ্জিনিয়ার ভিকি শ্যামলাল শর্মা। উক্ত এফআইআরে তিনি বলেছেন যে রাস্তার কাজ পরিদর্শন করার সময় তিনি আন্ধেরি পশ্চিমের জেপি রোডের কাছে পৌরসভার মালিকানাধীন পাঁচটি ম্যানহোলের ঢাকনা খুলে নেওয়া হয়েছে বলে লক্ষ্য করেন। এই ঘটনার বিষয়ে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইনস্পেক্টর দীপশিখা ওয়ারে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান নিউজচেকারকে জানান যে এই ঘটনায় আমারজিত কামাতি নামক এক ব্যক্তিকে গত ২৯ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান যে আমারজিত কামাতি মুম্বাইয়ের স্থানীয় অধিবাসী এবং তিনি বাংলাদেশি নন।

একই দাবিতে ২০২৫ সালের অক্টোবরে ভিডিওটি প্রচার করা হলে সেসময় দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিক দাবিতে ভারতীয় নাগরিকের ভিডিও প্রচার

Share: