জামায়াতের গণসমাবেশের স্টেজের রঙ নিয়ে মানসুরা আলমের পোস্ট সম্পদনা করে প্রচার

জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) ভাষানটেক এলাকায় আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক সমাবেশকে ঘিরে ব্যবহৃত মঞ্চের লাল-সবুজ রঙ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথিত স্ক্রিনশট প্রচার করা হয়েছে যেখানে দেখা যায়, বিএনপির কোনো এক কর্মসূচির স্টেজে লাল-সবুজ রঙের কার্পেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়ে আছেন এমন এক ছবির সমালোচনা করে করা ‘খালিদ মুহাম্মদ সেজান’ নামের এক ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম শেয়ার করেছেন।

অর্থাৎ, মানসুরা আলম বিএনপির কর্মসূচির স্টেজে লাল-সবুজ রঙের স্টেজের সমালোচনা করে করা পোস্ট শেয়ার করেছেন দাবিতে আলোচিত কথিত স্ক্রিনশটটি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মানসুরা আলম বিএনপির কর্মসূচির স্টেজে লাল-সবুজ রঙের স্টেজের সমালোচনা করে করা পোস্ট শেয়ার করেননি বরং, মানসুরা জামায়াতের সমাবেশে ব্যবহৃত মঞ্চের লাল-সবুজ রঙের সমালোচনা করে করা পোস্ট শেয়ার করেছেন। প্রকৃতপক্ষে, মানসুরা আলমের শেয়ার করা জামায়াতের সমাবেশে ব্যবহৃত মঞ্চের লাল-সবুজ রঙের সমালোচনা করে করা পোস্টের স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মানসুরা আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে গত ২৮ অক্টোবরে ‘Khalid Muhammad Shezan’ এর একটি ফেসবুক পোস্ট শেয়ার করতে দেখা যায়। খালিদ মুহাম্মদ সেজানের উক্ত ফেসবুক পোস্টটির ক্যাপশন ‘কথা ছিলো একটি পতাকা পেলে | ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে, বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুতে-ভাতে। | সেই পতাকার কি নিদারুণ অপমান!’ ও আলোচিত দাবিতে প্রচারিত কথিত স্ক্রিনশটের ক্যাপশনেরও হুবহু মিল পাওয়া যায়।

শুধু খালিদ মুহাম্মদ সেজানের উক্ত ফেসবুক পোস্টটিতে সংযুক্ত ছবি ও আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটে সংযুক্ত ছবির পার্থক্য দেখা যায়।

মানসুরা আলমের শেয়ার করা খালিদ মুহাম্মদ সেজানের উক্ত ফেসবুক পোস্টটিতে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ছবিটি জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) ভাষানটেক এলাকায় আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক সমাবেশকে ঘিরে ব্যবহৃত মঞ্চের। অর্থাৎ, প্রকৃতপক্ষে মানসুরা আলম জামায়াতের সমাবেশে ব্যবহৃত মঞ্চের লাল-সবুজ রঙের সমালোচনা করে করা পোস্ট শেয়ার করেছেন।

প্রসঙ্গত, আলোচিত দাবিতে প্রচারিত কথিত স্ক্রিনশটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘আজকের পত্রিকা’র সূত্রে জানা যায়, ছবিটি গত ফেব্রুয়ারিতে বিএনপির উদ্যোগে রংপুরের ৫ জেলায় হওয়া ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র অবস্থান কর্মসূচির যেখানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুতরাং, জামায়াতের সমাবেশে ব্যবহৃত মঞ্চের লাল-সবুজ রঙের সমালোচনা করে করা পোস্ট মানসুরা আলমের শেয়ারের স্ক্রিনশটকে সম্পাদনা করে মানসুরা আলম বিএনপির কর্মসূচির স্টেজে লাল-সবুজ রঙের স্টেজের সমালোচনা করে করা পোস্ট শেয়ার করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: