১০ বছর প্রেম করে অন্য মেয়েকে বিয়ের এই ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি, ‘১০ বছর প্রেম করে বিয়ে করল অন্য মেয়েকে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কথিত প্রেমিকা রাস্তায় বিয়ের গাড়ির সামনে কান্না করছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১০ বছর প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করার এই ভিডিওটি আসল কোনো ঘটনার নয় বরং, ভিডিওটি দেখুন অভিনীত বা স্ক্রিপ্টেড এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Only Bhaijan’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ আগস্ট ‘১০ বছর প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করলেন সাবেক প্রেমিক । রাস্তায় গাড়ি আটকিয়ে দিলেন প্রেমিকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির বর্ণনায় #natok হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এই হ্যাশট্যাগ থেকে প্রতীয়মান হয় যে, এটি একটি অভিনীত বা ক্রিপ্টেড ভিডিও।

অর্থাৎ, আলোচিত এই ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়।

এছাড়া, উক্ত ইউটিউব চ্যানেলে ভিন্ন ভিন্ন বিষয়ে আপলোডকৃত কিছু ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, কিছু কিছু ভিডিওতে #natok হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে (,)।

অর্থাৎ, আলোচিত এই ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়।

সুতরাং, ১০ বছর প্রেম করে অন্য মেয়েকে বিয়ে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড বা অভিনীত।

তথ্যসূত্র

Share: