“তুমি ২৪ হলে, আমি ৭১”—মারজুক রাসেলের নামে ভুয়া মন্তব্য 

সম্প্রতি, বাংলাদেশের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল “তুমি ২৪ হলে, আমি ৭১ তুমি আবু সাঈদ হলে, আমি নূর হোসেন। তুমি রাজাকার হলে, আমি মুক্তিযোদ্ধা। তুমি ইনকিলাব হলে, আমি জয়বাংলা।” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২ লাখ ৭৮ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মারজুক রাসেল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে মারজুক রাসেলের নামে প্রচার করা হয়েছে।

মারজুক রাসেল প্রকাশ্যে এমন মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি মারজুক রাসেলের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মারজুক রাসেলের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত মন্তব্যটি করেছেন কি না এমন প্রশ্নে মারজুক রাসেল মন্তব্যটি করেননি বলে জানান।

সুতরাং, মারজুক রাসেল “তুমি ২৪ হলে, আমি ৭১ তুমি আবু সাঈদ হলে, আমি নূর হোসেন। তুমি রাজাকার হলে, আমি মুক্তিযোদ্ধা। তুমি ইনকিলাব হলে, আমি জয়বাংলা।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: