রামিসা হত্যাকাণ্ড ও নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ইস্যু নিয়ে মারজুক রাসেলের নামে ভুয়া মন্তব্য প্রচার

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত ১৯ মে রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরই প্রেক্ষিতে বাংলাদেশের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল “ধ’র্ষণ, রামিসা ইস্যু, হাম, মার্কিন গোলামি চুক্তি-এইসব থেইকা ফোকাস সরাইতেই ডার্বি নাসির ইস্যু ক্রিয়েট করা হইছে। বুঝলিনা জনগণ!” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মারজুক রাসেল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে মারজুক রাসেলের নামে প্রচার করা হয়েছে।

মারজুক রাসেল প্রকাশ্যে এমন মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি মারজুক রাসেলের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মারজুক রাসেলের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত মন্তব্যটি করেছেন কি না—এমন প্রশ্নে মারজুক রাসেল মন্তব্যটি তার নয় বলে জানান।

সুতরাং, মারজুক রাসেল “ধ’র্ষণ, রামিসা ইস্যু, হাম, মার্কিন গোলামি চুক্তি-এইসব থেইকা ফোকাস সরাইতেই ডার্বি নাসির ইস্যু ক্রিয়েট করা হইছে। বুঝলিনা জনগণ!” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: