সম্প্রতি, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাকে উদ্ধৃত করে ‘আমাদের আসলে কপাল পোড়া আমরা রাজনীতিতে আসলাম আর Gen-Z রা মিমার, ট্রোলার হয়ে গেলো। এই Gen-Z দের সঙ্গে বিরোধ করে ক্ষমতায় কেউ টিকতে পারবে না। রাজনীতিতে আসার আগে তামিমের উচিত ছিলো আমার আর সাকিবের পরিস্থিতি বিবেচনা করা। মনে হচ্ছে Gen-Z দের শেষ মারাটা BNP আর তামিম খাবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবালকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি মাশরাফি বিন মোর্ত্তজা। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে মাশরাফির ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত দাবি সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার এমন মন্তব্য করার সত্যতাও পাওয়া যায়নি। মাশরাফির মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, মাশরাফিকে উদ্ধৃত করে ‘আমাদের আসলে কপাল পোড়া আমরা রাজনীতিতে আসলাম আর Gen-Z রা মিমার, ট্রোলার হয়ে গেলো। এই Gen-Z দের সঙ্গে বিরোধ করে ক্ষমতায় কেউ টিকতে পারবে না। রাজনীতিতে আসার আগে তামিমের উচিত ছিলো আমার আর সাকিবের পরিস্থিতি বিবেচনা করা। মনে হচ্ছে Gen-Z দের শেষ মারাটা BNP আর তামিম খাবে।’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis


