ঈদের নামাজে মাশরাফি দাবিতে পুরোনো ছবি প্রচার

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাকে। গত ২১ মার্চ ঈদুল ফিতরে ঈদগাহতে তিনি নামাজ পড়তে যান দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে

একই দাবির পোস্ট দেখুন ইউটিউব, থ্রেডসে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০২৫ সাল থেকেই ছবিগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। মাশরাফি সম্প্রতি ঈদের নামাজে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে Mash Narail নামের একটি পেজে ২০২৫ সালের ২৮ মার্চ একই ছবি প্রকাশ হতে দেখা যায়।

অর্থাৎ, ছবিটি যে সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিত।

তাছাড়া, মাশরাফি তার পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেও কোনো ছবি পোস্ট করেননি। অন্যান্য ক্রিকেটারদের ঈদ উদযাপনের ছবি গণমাধ্যমে প্রকাশ হতে দেখা গেলেও মাশরাফির এমন কোনো ছবি প্রকাশিত হয়নি।

অনলাইন একটি সংবাদমাধ্যমের একজন ক্রীড়া সাংবাদিক রিউমর স্ক্যানারকে জানান, ছবিটা পুরোনো তো বটেই। মাশরাফি ঘরেই থাকেন। বাইরে বের হন না। গত দেড় বছরে বের হননি। এবারের ঈদেও বের হননি।

সুতরাং, পুরোনো ছবি দিয়ে সম্প্রতি ঈদের নামাজে উপস্থিত হন মাশরাফি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: