আবারও মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর মৃত্যুর গুজব 

সম্প্রতি, ইসলামিক বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী মারা গেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী মারা যাননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই পুরোনো ভিন্ন ঘটনার একটি ভিডিও দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

দাবির সত্যতা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে গত ১৬ নভেম্বর ‘১৬/১১/২০২৪,,দ্বিতীয় মাহফিল হবিগঞ্জ লাখাই ফুলবাড়িয়া থেকে’ শীর্ষক ক্যাপশনে একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে তাহেরীকে ওয়াজ করতে দেখা যায়।

অর্থাৎ, সামাজিক মাধ্যমে তাহেরী মারা গেছেন দাবিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রচারিত হওয়ার হওয়ার পরও তাহেরীকে মাহফিলে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।

পরবর্তীতে, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী মারা গেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে এই বিষয়ে গিয়াস উদ্দিন তাহেরীর ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৭ এপ্রিল “তাহেরী হুজুর না ‘ফে/রা/র দেশে চলে গেলেন “মি/থ্যা, টাইটেল নিয়ে কী বললেন তাহেরী হুজুর’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত ভিডিও এবং গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট-এ গত ১৭ এপ্রিল প্রায় একই ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তাহেরী জানান, প্রচারিত ভিডিওটি তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাহফিলে অংশগ্রহণ করতে গিয়ে ফেরার পথে তাকে বহনকারী গাড়ির চাকা কাদামাটিতে আটকে গেলে তিনি গাড়ির জানালা খুলে গাড়ির চাকা দেখার সময় ধারণ করা ভিডিও স্লোমোশন করে অপপ্রচার করেছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও একাধিকবার মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর মৃত্যুর গুজব প্রচার করা হয়েছে। উক্ত বিষয়গুলো নিয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

সুতরাং, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী মারা গেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Md. Gias Uddin: Facebook video
  • Mufti Gias Uddin Tahery: Facebook video
  • Md. Gias Uddin: Facebook video
  • Rumor Scanner’s Own Analysis
Share: