এমবাপ্পের ঈদের নামাজ পড়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো এআই-তৈরি

স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ঈদের নামাজ আদায় করেছেন দাবিতে দুইটি ছবির একটি কোলাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর একটি ছবিতে তাকে মসজিদের ভেতর পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায়, আরেকটিতে দেখা যায় রুকুর ভঙ্গিতে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কিলিয়ান এমবাপ্পের আলোচিত ছবিগুলো আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে এমবাপ্পের ঈদের নামাজ আদায়ের কোনো তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে, নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত প্ল্যাটফর্মে ছবিগুলো প্রকাশেরও প্রমাণ মেলেনি। তার ভেরিফায়েড ইন্সটাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট (, ) পর্যালোচনা করেও এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। বরং ২৪ মার্চও তিনি ইন্সটাগ্রামফেসবুকে নিজের ছবি পোস্ট করেছেন, তবে সেখানে আলোচিত ছবিগুলো নেই।

এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবলারের এমন কোনো ছবি প্রকাশিত হলে, তা স্বাভাবিকভাবেই গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ পেত। কিন্তু আলোচিত ছবিগুলো কেবল অনির্ভরযোগ্য সূত্রেই ছড়িয়েছে।

এছাড়া, গুগলের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনির তথ্য অনুযায়ী, ছবিগুলোতে সিন্থআইডি (SynthID) নামের ডিজিটাল জলছাপ শনাক্ত হয়েছে। গুগল তাদের এআই টুল ব্যবহার করে তৈরি বা জেনারেট করা কনটেন্টে এই জলছাপ যুক্ত করে থাকে।
অর্থাৎ, এমবাপ্পের আলোচিত ছবিগুলো এআই ব্যবহার করে তৈরি।

সুতরাং, কিলিয়ান এমবাপ্পের ঈদের নামাজ পড়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো এআই-জেনারেটেড।

তথ্যসূত্র

Share: