আইভরি কোস্টের সাম্প্রতিক বন্যার সংবাদে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

আইভরি কোস্টে সাম্প্রতিক বন্যার ঘটনায় বাংলাদেশের কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনটি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে।

উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত এমনকিছু প্রতিবেদন দেখুন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), একাত্তর টিভি, ডেইলি সান, ঢাকা টাইমস, নয়া দিগন্ত, প্রতিদিনের বাংলাদেশ, এবিনিউজ২৪, নিউজজি২৪, আমার বার্তা, ডেইলি বাংলাদেশ, প্রবাসীর দিগন্ত

একই ছবি ব্যবহার করে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং দেশটিতে পূর্বের ঘটনার পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

ছবি যাচাই ১

আইভরি কোস্টের সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয় জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ব্যবহার করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), একাত্তর টিভি, ডেইলি সান, ঢাকা টাইমস, নয়া দিগন্ত, প্রতিদিনের বাংলাদেশ, এবিনিউজ২৪, নিউজজি২৪

ছবিটির বিষয়ে অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।

এই সাইট থেকে জানা যায়, ২০২২ সালে ২১ জুন আইভরি কোস্টে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার সময়কার দৃশ্য এটি।

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি আইভরি কোস্টের সাম্প্রতিক ভারী বর্ষণের নয়।

ছবি যাচাই ২

আইভরি কোস্টের সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয় জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবি ব্যবহার করেছে ডেইলি বাংলাদেশ, প্রবাসীর দিগন্ত

এ বিষয়ে অনুসন্ধানে ছবিটি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়।

সেখানে বলা হয়েছে, ছবিটি ২০২১ সালের ২২ অক্টোবর আইভরি কোস্টের বন্যার সময় তোলা।

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি আইভরি কোস্টের সাম্প্রতিক ভারী বর্ষণের নয়।

ছবি যাচাই ৩

আইভরি কোস্টের সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয় জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবি ব্যবহার করেছে আমার বার্তা

এ বিষয়ে অনুসন্ধানে ইউরোপ ভিত্তিক সংগঠন FloodList এ ২০১৪ সালের ৪ জুলাই “Ivorian Floods Highlight Disaster Preparedness Shortcomings” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটির ক্যাপশনে বলা হয়, ২০১৪ সালে আইভরি কোস্টের রাজধানী আবিদজানে বন্যার সময় ছবিটি তুলেছিলেন অ্যালেক্সিস অ্যাডেল।

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি আইভরি কোস্টের সাম্প্রতিক ভারী বর্ষণের নয়।

গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহিত বলেছে। কতিপয় গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখেনি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহিত লিখায় কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিগুলো আইভরি কোস্টের সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।

মূলত, সম্প্রতি আইভরি কোস্টে প্রবল বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কতিপয় দেশীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে তা সাম্প্রতিক সময়ের নয়। আইভরি কোস্টের পূর্বের বন্যার ছবি ব্যবহার করে সাম্প্রতিক ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে এ বিষয়ে কোনো তথ্য না থাকায় ছবিটি সাম্প্রতিক সময়ের বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।

উল্লেখ্য, পূর্বেও গণমাধ্যমে ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, সম্প্রতি আইভরি কোস্টের বন্যার ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পুরোনো ঘটনার ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: