গণভোট নিয়ে ডাকসু নেত্রী জুমার ভুয়া মন্তব্য গণমাধ্যমে 

সম্প্রতি, “কোন প্রতীকে ভোট দিবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। গণভোটে হ্যাঁ দিবেন। ইসলামপন্থীরা শুধু এইটুকুর জন্য দিবেন যে শাহবাগী বামেরা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। আর শাহবাগের বিপরীতে নিশ্চিন্তে অবস্থান নেওয়া নৈতিক দায়িত্ব” মন্তব্যটি ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যম গ্লোবাল টিভির ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

এছাড়া, উক্ত মন্তব্যটি দূরবীন নিউজের ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়েছে। (আর্কাইভ)

পাশাপাশি, উক্ত মন্তব্যটি জুমার দাবিতে ফেসবুকেও প্রচার হতে দেখা যায়। পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণভোট নিয়ে জুমা এমন কোনো মন্তব্য করেননি বরং, উক্ত মন্তব্যটি তার নয় বলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে জানান।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণভোট নিয়ে জুমা উক্ত মন্তব্যটি করেছেন এমন কোনো ভিডিও পাওয়া যায়নি। এমনকি ফাতিমা তাসনিম জুমার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, গত ০২ ফেব্রুয়ারি জুমা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট পাওয়া যায়। সেটিতে জুমা গ্লোবাল টিভির ফটোকার্ডটি যুক্ত করে বলেন, এটি ভুয়া। এমন মন্তব্য তিনি করেননি।

সুতরাং, ‘কোন প্রতীকে ভোট দিবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। গণভোটে হ্যাঁ দিবেন। ইসলামপন্থীরা শুধু এইটুকুর জন্য দিবেন যে শাহবাগী বামেরা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। আর শাহবাগের বিপরীতে নিশ্চিন্তে অবস্থান নেওয়া নৈতিক দায়িত্ব’ শীর্ষক মন্তব্য ফাতিমা তাসনিম জুমা করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: