শেখ হাসিনার সাথে আ.লীগের লকডাউন কর্মসূচি নিয়ে বৈঠকে যাওয়ার দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে,‘ব্রেকিং নিউজ আমি Tamanna Akhter yesman প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুমতি সাপেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাজনৈতিক আলোচনায় যুক্ত হতে দিল্লিতে অবস্থিত তার আবাসস্থলে পৌঁছেছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ১৩ তারিখের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী নিয়ে আমাদের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে আপনাদের মাঝে উপস্থাপন করবো ইস্যু গুলো…..শেখ হাসিনা এবং আমার রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত। আজ ১২ নভেম্বর বুধবার ২০২৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে আমি।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতে যাওয়ার ভিডিও নয় বরং, অন্তত গত জানুয়ারি থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Douyin’ এর ওয়েবসাইটে ‘格致夫’ নামক অ্যাকাউন্ট থেকে গত ১৩ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে দাবি করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহর রাজস্থানের গ্রাম ও শহর অতিক্রম করার সময় রাস্তা ধুলায় মেঘাচ্ছন্ন হয়ে যায়।
পরবর্তীতে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একই দিনে প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, অন্তত গত জানুয়ারি থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে দিল্লীতে শেখ হাসিনার সাথে সাক্ষাতে যাওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- 格致夫 – Douyin video

