মেসিকে মিশরে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্যটি ভুয়া 

গত ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। এই ম্যাচটির বেশকিছু বিষয় এখনও আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরই প্রেক্ষিতে, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে মিশর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে- এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবির তথ্যটি সঠিক হয়। প্রকৃতপক্ষে, একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের ব্যঙ্গাত্মক পোস্টকে তথ্যসূত্র হিসেবে যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন যদি মিশর বিশ্বের লিওনেল মেসির মতো জনপ্রিয় ফুটবলারকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিতো, তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা ব্যাপকভাবে প্রচার করতো। কিন্তু এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Hoops Crave’ নামের একটি এক্স অ্যাকাউন্টে গত ০৮ জুলাই আলোচিত দাবিটি পোস্ট হতে দেখা যায়।

‘Hoops Crave’ নামক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে অ্যাকাউন্টের পরিচিতি অংশে এটিকে ‘Parody Account’ বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

সুতরাং, মিশর লিওনেল মেসিকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: