বাংলাদেশে মেট্রোরেলের ‘গাঁটার’ ভেঙ্গে পড়েছে দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘মেট্রোরেলের গাঁটার ভেঙ্গে পড়ে গেছে। অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল বন্ধ ঘোষণা করা হয়েছে’ শীর্ষক দাবিতে এবং বাংলাদেশ হ্যাশট্যাগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভারতে মোনোরেল লাইনচ্যুত হওয়ার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির মারাঠি সংস্করণের ইউটিউব চ্যানেলে গত ০৫ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, মোনোরেল লাইনচ্যুতের ঘটনার দৃশ্য এটি।

ভারতীয় আরেক গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ০৫ নভেম্বর সকালে ভারতের মুম্বাইয়ের ওয়াডালা-জিটিবি নগর স্টেশনে সিস্টেম ট্রায়ালের সময় একটি মোনোরেল কোচ হেলে পড়ে যায়, যার ফলে মুম্বাই ফায়ার ব্রিগেড (এমএফবি) এবং মহা মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেডের কারিগরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতে মোনোরেল লাইনচ্যুত হওয়ার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: