‘প্রথম হিন্দু হিসেবে জান্নাতে প্রবেশ করবেন কৃষ্ণ নন্দী’ বলে কোনো মন্তব্য করেননি মিয়া গোলাম পরওয়ার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর খুলনা-১ আসনের আলোচিত হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী প্রথম হিন্দু হিসেবে জান্নাতে প্রবেশ করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিয়া গোলাম পরওয়ার কৃষ্ণ নন্দীকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রচার ছাড়াই আলোচিত দাবিটি ছড়িয়ে পড়েছে।
মিয়া গোলাম পরওয়ার এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, কৃষ্ণ নন্দী প্রথম হিন্দু হিসেবে জান্নাতে প্রবেশ করবেন বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mia Golan Porwar- Facebook Page
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

