শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে একাত্তর টিভির ফটোকার্ডে উদ্ধৃত মাইকেল কুগেলম্যানের বক্তব্যটি আসল

গত ২৯ জুন একাত্তর টেলিভিশন তাদের ফেসবুক পেজে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক এবং ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের কলামিস্ট মাইকেল কুগেলম্যানের মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রকাশ করে। সেখানে বলা হয় মাইকেল কুগেলম্যান শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে “শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এটা আমি ভাবতেও পারি না। যদি তিনি ফেরেন, তবে তাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। ভারত চাইবে তিনি তৃতীয় কোনো দেশে যান, কিন্তু মনে হচ্ছে তাকে গ্রহণ করতে ইচ্ছুক এমন কোনো তৃতীয় দেশ নেই।” শীর্ষক মন্তব্য করেছেন।
তবে একাত্তর টেলিভিশনের ফটোকার্ডে মাইকেল কুগেলম্যানের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মনগড়া ও অপপ্রচার দাবি করে প্রতিবেদন ও ফটোকার্ড প্রকাশ করে চেক পয়েন্ট নামের একটি প্ল্যাটফর্ম। তাদের দাবি মাইকেল কুগেলম্যান এমন মন্তব্য করেননি।
চেক পয়েন্টের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডটি দেখুন এখানে (আর্কাইভ)।
তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে একাত্তর টেলিভিশনের ফটোকার্ডে প্রচারিত মাইকেল কুগেলম্যানের মন্তব্যটি মনগড়া উল্লেখ করে চেক পয়েন্টের করা দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একাত্তর টেলিভিশনের ইংরেজি সংস্করণের ফেসবুক পেজে প্রচারিত একটি সাক্ষাৎকারে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে গত ২৯ জুন India wants Hasina out, but no country agrees: Kugelman শিরোনামে প্রচারিত একটি শেয়ার পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটি মূলত করা হয়, একাত্তর টেলিভিশনের ইংরেজি সংস্করণের ফেসবুক পেজে যেটি তারা শেয়ার করেন।

পোস্টটিতে মাইকেল কুগেলম্যান এবং আবু সুফিয়ান নামের একজন ব্যক্তির একটি অনলাইন ভিডিও কনফারেন্সের ফুটেজ পাওয়া যায়। ভিডিওটিতে মাইকেল কুগেলম্যানকে বলতে শোনা যায়, I cannot imagine Sheikh Hasina returning to Bangladesh this year. I mean, that seems hard to believe; I cannot imagine it. I mean, not just for security reasons, but for legal reasons. Does she want to spend the rest of her life in jail? I suspect that she would be arrested if she came back. And I don’t think that India—I think India has had a conundrum. India, I think, would much prefer that she not be in India. I think India would prefer that she find a third country to go to, but that hasn’t panned out. But I think if there were going to be a third country, that third country would have been identified some time ago. I think that when she said that she intends—her plans or hopes—to come back to Bangladesh this year, that’s just nonsense. I cannot imagine that happening.”
যার বাংলায় ভাবানুবাদ একাত্তর টেলিভিশনের ফটোকার্ডে প্রকাশিত মন্তব্যের সাথে মিলে যায়। অর্থাৎ, মাইকেল কুগেলম্যান আলোচিত মন্তব্যটি করেননি এমন দাবি সঠিক নয়।
সুতরাং, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে মাইকেল কুগেলম্যানের মন্তব্য উল্লেখ করে একাত্তর টেলিভিশনের ফটোকার্ডে প্রচারিত মন্তব্যটি সত্য নয় দাবি করে চেক পয়েন্টের করা প্রতিবেদনটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor English Facebook Post
- Rumor Scanner’s Analysis

