মেহেদী হাসান মিরাজের সাক্ষাৎকারের ভিডিও সম্পাদনা করে জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রচার

সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ Crazy Time নামক জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ Crazy Time নামের জুয়ার অ্যাপের প্রচারণা করেননি। প্রকৃতপক্ষে, প্রথম আলোকে দেওয়া তার একটি সাক্ষাৎকারের ভিডিওর অংশবিশেষ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তার সাথে ভিন্ন অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১১ আগস্ট প্রচারিত মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের একটি সাক্ষাৎকারের ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত মেহেদী হাসান মিরাজের ক্লিপের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তার পোশাক পরিচ্ছদ, অঙ্গভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে। তবে উক্ত ভিডিওতে তাকে জুয়ার অ্যাপের প্রসঙ্গে নয় বরং, ক্রিকেট প্রসঙ্গে আলাপ করতে দেখা যায়।

অর্থাৎ, মেহেদী হাসান মিরাজের সাক্ষাৎকারের একটি ভিডিওর সাথে জুয়ার বিজ্ঞাপনের অডিও ও ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। যার সাথে মেহেদী হাসান মিরাজের কোনো প্রকার সম্পর্ক নেই।

সুতরাং, মেহেদী হাসান মিরাজ Crazy Time নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংশ্লিষ্ট ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

Share: