মির্জা আব্বাসের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দাবিটি মিথ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় ৫০ সদস্যের মন্ত্রিসভা। উক্ত মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দাবিতে দেশীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন জুম বাংলা, বাংলাদেশ টাইমস, বিশ্ব বাংলা, সংবাদ বেলা, দৈনিক এদিন, রেডিও বার্তা, কক্সবাজার নিউজ, বার্তা টাইমস, আমি বাংলাদেশ, ডিসকভার বাংলা এবং ডিজিটাল খবর

ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। প্রকৃতপক্ষে, তাকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মন্ত্রীপরিষদের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। তবে উক্ত গেজেটে প্রকাশিত মন্ত্রী পরিষদের তালিকায় মির্জা আব্বাসের নাম খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে একই ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগদান সংক্রান্ত প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা যায়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business, 1996 . Rule 3 (B)- এ প্রদত্ত ক্ষমতাবলে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে।

সুতরাং, মির্জা আব্বাসের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: