‘এক দলকে পাঠিয়েছি ভারতে আরেক দলকে পাঠাবো পাকিস্তানে’ শীর্ষক মন্তব্য করেননি মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাসকে উদ্ধৃত করে ‘এক দলকে পাঠিয়েছি ভারতে আরেক দলকে পাঠাবো পাকিস্তানে মির্জা আব্বাস’ শিরোনামে তার ছবিযুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাস আলোচিত মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে মির্জা আব্বাসের ফেসবুক পেজ খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায় না।

এছাড়া, তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। মির্জা আব্বাসের মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

সুতারাং, মির্জা আব্বাসের নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: