মির্জা আব্বাসের নামে একাধিক ভুয়া মন্তব্য প্রচার  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি সংযুক্ত করে দাবি করা হয় মির্জা আব্বাস বলেছেন, ‘নির্বাচনের দিন কোনো শিশু পার্টিকে কেন্দ্রের আশেপাশে দেখলে আমার ভিন্ন রূপ দেখবে। যদিও আমার ছেলেপেলেরা যথেষ্ট এদের সাইজ করার জন্য।’ এবং ‘সারাদেশের বিএনপি ছাত্রদলের চাঁদাবাজিও আমার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে জামাত শিবির। আমার নাম নিলেই এখন মানুষ চাঁদাবাজ হিসেবে চিনতেছে।’

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি-ছাত্রদল, জামায়াত-শিবির এবং নির্বাচনকে জড়িয়ে মির্জা আব্বাস আলোচিত মন্তব্যগুলো করেননি। প্রকৃতপক্ষে, মির্জা আব্বাসকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্যগুলো প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে, আলোচিত দাবিগুলোর পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা

গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, মির্জা আব্বাসের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যগুলো করার কোনো প্রমাণ মেলেনি।

আলোচিত দাবিটি প্রথমে Daily DUCSU নামক একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অতীতেও ওই পেজ থেকে একাধিক তথ্যপ্রমাণহীন ও বিভ্রান্তিকর মন্তব্য সংযুক্ত ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে (, , )।

সুতরাং, বিএনপি-ছাত্রদল, জামায়াত-শিবির ও নির্বাচনকে জড়িয়ে মির্জা আব্বাসের নামে প্রচারিত মন্তব্যগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis
Share: