‘নির্বাচনে বাচ্চা ছেলেটার কাছে হারলে আপনারা আমার মরা মুখ দেখবেন’ বলে মন্তব্য করেননি মির্জা আব্বাস 

ঢাকা-৮ আসনের বেসরকারি ফলাফলে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস “নির্বাচনে বাচ্চা ছেলেটার কাছে হারলে আপনারা আমার মরা মুখ দেখবেন।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গত ৩১ জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছেন।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচনে বাচ্চা ছেলেটার কাছে হারলে আপনারা আমার মরা মুখ দেখবেন’ বলে কোনো মন্তব্য করেননি মির্জা আব্বাস। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘Anwar TV’ নামক ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটির সন্ধান পাওয়া যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘Anwar TV’ এর লোগো এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি বাদ দেওয়া হয়েছে।

‘Anwar Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, “পেইজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না, আমরা সবসময় সমসাময়িক নিউজগুলোকে সারকাজম আকারে প্রকাশ করি।”

উল্লেখ্য, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ‘মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে’ নিজের ভোট দেওয়ার পর ‘কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। এছাড়া, বেলা বাড়ার পর ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

সুতরাং, মির্জা আব্বাস “নির্বাচনে বাচ্চা ছেলেটার কাছে হারলে আপনারা আমার মরা মুখ দেখবেন” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি কিছুটা সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: