সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘এনসিপির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষণা আসতে পারে বলে জানালেন’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপির কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা করা সম্পর্কে কোন মন্তব্য করেননি মির্জা ফখরুল। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
মির্জা ফখরুলের ব্যক্তিগত ফেসবুক পেজ, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ বা মিডিয়া সেল, গণমাধ্যম এবং অন্যান্য বিশ্বস্ত সূত্রে মির্জা ফখরুল এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, তার মতো শীর্ষ নেতার কাছ থেকে এমন মন্তব্য এলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, এনসিপির কার্যক্রম নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mirza Fakhrul Islam Alamgir: Facebook Page
- Bangladesh Nationalist Party-BNP: Facebook Page
- BNP Media Cell: Facebook Page
- Rumor Scanner’s analysis


