‘ফ্যামিলি কার্ড বলতে কিছু নেই, এগুলো সব ভুয়া’ শীর্ষক কোনো মন্তব্য মির্জা ফখরুল করেননি

সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “ফ্যামিলি কার্ড বলতে কিচ্ছু নেই এগুলো সব ভুয়া” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড বিষয়ে জোরালোভাবে প্রচারণা চালানো হচ্ছে। এর বিপরীতে দলটির মহাসচিব আলোচিত মন্তব্যটি করলে গণমাধ্যমে ফলাও ভাবে সংবাদ প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত মন্তব্য করেছেন দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: