মির্জা ফখরুল অসুস্থ দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হয়ে পড়ার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালের ১৬ ডিসেম্বরের। সেদিন মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘বিএনপি মিডিয়া সেল’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়। ভিডিও সম্পর্কে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪, সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।’

এছাড়াও, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’সহ আরো একাধিক গণমাধ্যমে এ বিষয়ে সেসময়ে প্রকাশিত সংবাদ পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৪ সালের।

সুতরাং, ২০২৪ সালে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে মির্জা ফখরুলের অসুস্থ হয়ে পড়ার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুলের অসুস্থ হয়ে পড়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: