মির্জা ফখরুলের অফিসে শেখ মুজিব ও জিয়াউর রহমানের ছবি টাঙানো দাবিতে সম্পাদিত ছবি প্রচার       

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ছবি প্রচার করা হয়েছে। ছবিতে তার পেছনের দেওয়ালে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের ছবি পাশাপাশি টাঙানো দেখা যায়। ছবিটি পোস্ট করে ক্যাপশনে দাবি করা হয়, “সংবিধান অনুযায়ী সকল সরকারি অফিস, আদালত ও দপ্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো বাধ্যতামূলক। সেই সংবিধানকে ধারণ করে আলমগীর ভাইয়া তার অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছেন এবং পাশাপাশি বিএনপির জাতির পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিও টাঙিয়েছেন।

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অফিসে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের ছবি টাঙানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি তার অফিসে একটি ভিন্নধর্মী আর্টওয়ার্ক টাঙিয়েছেন, যা সম্পাদনার মাধ্যমে বিকৃত করে আলোচিত দাবিসহ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৬ এপ্রিল তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন এবং পেছনে একটি অ্যাবসট্রাক্ট পেইন্টিং ছিল। ক্যাপশনে লেখা, ‘দেওয়ালে ছবিটা––শিল্পী মোহাম্মদ ইউনুসের আঁকা।’

অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মূল ছবিটিকেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের প্রতিকৃতি যুক্ত করা হয়েছে।

সুতরাং, মির্জা ফখরুল তার অফিসে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের ছবি পাশাপাশি টাঙিয়েছেন এমন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Mirza Fakhrul Islam Alamgir – Facebook Post
Share: