আওয়ামী লীগ সম্পর্কে মিশা সওদাগরের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, চলচ্চিত্র অভিনেতা খলনায়ক মিশা সওদাগরকে উদ্ধৃত করে ‘দেখতেছি পুরো একটি জেনারেশন শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। যাদের মাধ্যমে বাংলাদেশ শত্রু মুক্ত হবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি মিশা সওদাগর। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে মিশা সওদাগরের ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত দাবি সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার এমন মন্তব্য করার সত্যতাও পাওয়া যায়নি।

চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, মিশা সওদাগর এমন মন্তব্য করেননি। বর্তমানে আমেরিকায় অবকাশযাপনে থাকা অভিনেতা দেশে এসে আইনি পদক্ষেপ নিবেন।

সুতরাং, মিশা সওদাগরকে উদ্ধৃত করে ‘দেখতেছি পুরো একটি জেনারেশন শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। যাদের মাধ্যমে বাংলাদেশ শত্রু মুক্ত হবে।।’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: