ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে সম্প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ০৪ ডিসেম্বর দুইদিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই প্রেক্ষিতে, সাম্প্রতিক সময়ে ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

থ্রেডে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর বিষয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘NEWS24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১২ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩০ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ভিডিওটি পর্যালোচনায় জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পাশাপাশি, একই তারিখে আলোচিত বিষয়ে জাতীয় দৈনিক যুগান্তরে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটি থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি এবং ভ্লাদিমির পুতিন কর্তৃক শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর ঘটনা সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ২০২৪ সালে ভ্লাদিমির পুতিন কর্তৃক শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর বিষয়ে ‘নিউজ২৪’ এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: