আলজেরিয়ার এই বিমানটি বিধ্বস্ত হয়নি, ভিন্ন দুই ঘটনাকে এক করে ভুল তথ্য প্রচার

সম্প্রতি, বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহুর্তে বিমানের ভিতরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।

আলজেরিয়া

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন মাছরাঙা টিভি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই দৃশ্যটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহুর্তে বিমানের ভেতরের নয় বরং ভেতরের দৃশ্য দেখানো এই বিমানটি বিধ্বস্তই হয়নি। এটি প্রায় ৩ মাস আগের আলজেরিয়ার একটি বিমানের দৃশ্য। বিমানটি সেসময় বিধ্বস্ত হয়নি বরং টেকনিক্যাল সমস্যার কারণে ফেরত গিয়েছিল। তাছাড়া, ভিডিওটির শেষেরদিকে দেখানো ফুটেজটি ভিন্ন একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ধারণকৃত।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির প্রথমাংশে দেখা যায়, উড়োজাহাজের যাত্রীরা ভয়ে দোয়া-দরুদ পড়ছে। এছাড়াও ভিডিওটির দ্বিতীয় অংশে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হতেও দেখা যায়।

বিষয়টি অনুসন্ধানে ভিডিওটিতে যুক্ত ফুটেজগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।

ফুটেজ যাচাই-১

আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে Info Trafic Alzerie – ITA নামের আলজেরিয়া ভিত্তিক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজের হুবহু মিল পাওয়া যায়।

দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, এটি গত ২৩ সেপ্টেম্বর (২০২৪) আলজেরিয়ার একটি বিমানের দৃশ্য। বিমানটি সেসময় বিধ্বস্ত হয়নি। বিমানটি টেকনিক্যাল সমস্যার কারণে দেশটির একটি এয়ারপোর্টে ফেরত গিয়েছিল।

অর্থাৎ, এই ভিডিওটি প্রায় ৩ মাস পূর্বের এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

ফুটেজ যাচাই-২

আলোচিত ভিডিওটির দ্বিতীয় ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ‘Russian air-defense system downed Azerbaijan plane, sources say’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে যুক্ত ভিডিওটির সাথে আলোচিত দ্বিতীয় ফুটেজটির হুবহু মিল পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিধ্বস্ত হওয়া এই বিমানটি আজারবাইজানের। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বিমানটিকে ভূপাতিত করেছে।

অর্থাৎ, এই বিধ্বস্ত হওয়া বিমানটির সাথে আলোচিত প্রথম বিমানটির কোনো সম্পর্ক নেই। এই দুটো ভিন্ন দুই দেশের পৃথক বিমান।

সুতরাং, আলজেরিয়ার বিধ্বস্ত না হওয়া একটি বিমানকে বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহুর্তে বিমানের ভিতরের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: