ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব নন, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাকিব নামের ভিন্ন আরেকজন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিব নামের এক তরুণ গত ১৫ মার্চ নিহত হয়েছেন। এরই প্রেক্ষিতে গুলির ঘটনা ঘটার পরপরই অনলাইনে দাবি প্রচার করা হয়, এতে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান গুলিবিদ্ধ হয়েছেন।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : নিউজ নাও বাংলা, মিরর নিউজ

এরূপ দাবিতে নেটিজেন ও নানা ফেসবুক পেজ কর্তৃক ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ১৫ মার্চ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান গুলিবিদ্ধ বা নিহত হননি। প্রকৃতপক্ষে, এ ঘটনায় রাকিব নামের ভিন্ন আরেকজন কনটেন্ট ক্রিয়েটর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ বিষয়ে অনুসন্ধানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসানের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে ১৫ মার্চ রাতে এ বিষয়ে একটি ভিডিও পোস্ট হতে দেখা যায়। তাতে রাকিব হাসান বলেন যে প্রচারিত দাবিটি গুজব; তিনি সুস্থ আছেন।

এছাড়াও, অনুসন্ধানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির ফেসবুক পেজ, রাকিব হাসানের ভাই খাইরুল ইসলামের ফেসবুক পেজেও ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসান গুলিবিদ্ধ হওয়ার দাবি গুজব বলে উল্লেখ করে জানানো হয় যে রাকিব হাসান সুস্থ আছেন।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান গুলিবিদ্ধ বা নিহত হননি।

পরবর্তীতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে কে নিহত হয়েছেন এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এতে রাকিব আহমেদ নামের ভিন্ন আরেকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনিও একজন কনটেন্ট ক্রিয়েটর। নিহত রাকিব বোরহান উদ্দিন কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। এছাড়াও, নিহত রাকিব আহমেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘rakib_ahmed073’ এ প্রচারিত নানা ছবির সাথে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ এর ওয়েবসাইটে প্রকাশিত নিহত রাকিবের ছবির তুলনা করলেও দুজনের মুখমণ্ডলের মিল পাওয়া যায়।

পাশাপাশি, রাকিব ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে গত ১৬ মার্চ দিবাগত রাত ১ টায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আয়োজনের ডাক দেওয়ার বিষয়েও জানা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হওয়া ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব হাসান নন বরং, রাকিব নামের ভিন্ন আরেকজন কনটেন্ট ক্রিয়েটর।

সুতরাং, রাকিব নামের ভিন্ন এক কনটেন্ট ক্রিয়েটরের গত ১৫ মার্চ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাকে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: